ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে শিশুসহ নিহত ৫

১১ মে ২০২৫, ১২:৩৮ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
বজ্রপাত

বজ্রপাত © ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় বজ্রপাতে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। এ সময় দুটি গবাদি পশুও মারা যায়। রোববার (১১ মে) বিকেলে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শামসুল হুদা (৬৫), সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক (৪০), নাসিরনগরের গোকর্ণ গ্রামের শামসুল হুদা, ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জাকিয়া বেগম (৮), আখাউড়া উপজেলার রুটি গ্রামের সেলিম মিয়া (৬৪) এবং বনগজ গ্রামের জামির খাঁন (২২)।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, বিকেলে বজ্রপাতে উপজেলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এর মধ্যে গরু আনতে গিয়ে উপজেলার গোকর্ণ ভাঙা ব্রিজ এলাকার মৃত আব্দুস সালামের ছেলে শামসুল হুদা, টেকানগর এলাকায় ধান কাটতে গিয়ে আব্দুর রাজ্জাক ও ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে শিশুদের সঙ্গে খেলার সময় হঠাৎ বজ্রপাত হলে জাকিয়া বেগম (৮) নামের এক শিশু নিহত হন। এসময় একই গ্রামের হামিদা বেগম (৪৫) নামে এক নারী বজ্রপাতে গুরুতর আহত হন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ছমিউদ্দিন জানান, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় জমিতে কাজ করার সময় মো. সেলিম মিয়া (৬৪) নামের এক বৃদ্ধ ও একই ইউনিয়নের বনগজ গ্রামের মো. জমির খান (২২) নামের এক যুবক মারা গেছেন। এসময় দুটি গরুও মারা গেছে।

ট্যাগ: বজ্রপাত
অন্তর্বর্তী সরকারের এক উদ্যোগে মামলা দায়ের কমেছে ৬২ শতাংশ
  • ২২ জুলাই ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজারে বন্যাকবলিত ১ হাজার পরিবারকে আইওএমের জর…
  • ২২ জুলাই ২০২৬
স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলার অভিযোগে কারাগারে স্ত্রী
  • ২২ জুলাই ২০২৬
স্ত্রীসহ ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে চা…
  • ২২ জুলাই ২০২৬
কয়েকদিনের মধ্যে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, নতুন পছন্দের তালি…
  • ২২ জুলাই ২০২৬
ইতালিতে হামলার শিকার কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন
  • ২২ জুলাই ২০২৬