কুড়িগ্রামে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

১৪ মে ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৫:২৬ PM
বজ্রপাত

বজ্রপাত © সংগৃহীত

কুড়িগ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৪ মে) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কুমোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাতেম আলী ওই ইউনিয়নের কুমোদপুর এলাকার মো. ছাফের আলীর ছেলে। পাশাপাশি তিনি পল্লিচিকিৎসক বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, সকাল থেকে আকাশে ঘন মেঘ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে হাতেম আলী নিজের জমিতে ধান কাঁটতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে হাতেম আলী গুরুতর আহত হয়ে ঘটনা স্থলে মারা যান।

স্থানীয় ইউপি সদস্য মো. মদিনা আলী জানান, ধান কাঁটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

ট্যাগ: বজ্রপাত
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে খালেদা জিয়ার মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ‘ব্যঙ…
  • ১২ অক্টোবর ২০২৬
জেলা পরিষদ কার্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন ১২ নভেম্বর…
  • ১২ অক্টোবর ২০২৬