শাপলা বিলে নৌকা ডুবে প্রাণ গেল দুই বন্ধুর

০১ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ১১:৫৮ PM
শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু © টিডিসি ফটো

গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পাঁচুয়া গ্রামের ওই বিলে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শাপলা তুলতে দুই বন্ধু নৌকায় করে বিলে নামেন। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোবটের ফুটবল থেকে স্বয়ংক্রিয় গাড়ি, খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন…
  • ১৬ অক্টোবর ২০২৬
১০ শোরুম ইনচার্জ নিয়োগ দেবে র‌্যাংগস ইলেকট্রনিকস, আবেদন ১৩ …
  • ১৬ অক্টোবর ২০২৬
মধ্যবর্তী নির্বাচন কী, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কেন এত গুরু…
  • ১৬ অক্টোবর ২০২৬
দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
  • ১৬ অক্টোবর ২০২৬
সরকারবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া
  • ১৬ অক্টোবর ২০২৬
হাসপাতাল থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার…
  • ১৬ অক্টোবর ২০২৬