কিশোরী ধর্ষণের পর হত্যা, নুরাসহ আরও দুজন গ্রেপ্তার

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৮ AM
কিশোরী ধর্ষণের পর হত্যা, নুরাসহ আরও দুজন গ্রেপ্তার

কিশোরী ধর্ষণের পর হত্যা, নুরাসহ আরও দুজন গ্রেপ্তার © সংগৃহীত

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ এবং পরে হত্যার ঘটনায় মূল আসামি নুরুল ইসলাম ওরফে নুরা ও তার সহযোগী হজরত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুরের মাওনা থেকে নুরা এবং ময়মনসিংহের গৌরিপুর থেকে হজরত আলীকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ৯ আসামীর মধ্যে সাতজনকেই গ্রেপ্তারের আওতায় নেওয়া হল। এর আগে, শুক্রবার দুপুরে ৫ আসামি গ্রেপ্তার হওয়ার কথা জানিয়েছিল পুলিশ।

প্রসঙ্গত, ধর্ষণের বিচার চাওয়ায় এক কিশোরীকে তার বাবার সামনে থেকে একদল যুবক কর্তৃক অপহরণের কয়েক ঘণ্টার মাথায় গতকাল বৃহস্পতিবার সকালে নরসিংদী জেলার সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দির মধ্যবর্তী একটি সরিষা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তারও ১৫ দিন আগে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে নুরুল ইসলাম ওরফে নুরার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি দল অপহরণ করে ধর্ষণ করে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। কিশোরীর নিহতের ঘটনায় বৃহস্পতিবার রাতেই তার মা বাদী হয়ে জেলার মাধবদী থানায় নয়জনকে আসামি করে মামলা করেন।

কুমিল্লায় দিনে দুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬