শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

২৯ আগস্ট ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

শেরপুর সদর উপজেলার গাজিরখামার চকপাড়া এলাকায় শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে বলেশ্বর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো ফাহিমা আক্তার নুন (৯) ও জেমি (৮)। নিহত ফাহিমা একই এলাকার মাসেক আলীর মেয়ে ও জেমি জয়নুদ্দিনের মেয়ে।

স্বজনরা জানান, সকালে দুই শিশু বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময় ধরে তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় বিলের মাঝখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে গিয়ে অসাবধানতাবশত গভীর পানিতে পড়ে তারা ডুবে যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালায় যুক্ত হলো ডে…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের বাবা-মাকে বিভিন্ন নম্বর থেকে হয়রানি, থানায় জিডি
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বসতঘরে প্রবেশ করে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, অতঃপর যুবক আটক 
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশেষ চাহিদাসম্পন্ন জাহিদও ভেরিফিকেশনে বাদ, প্রাথমিকের সহকা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬