নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪ আগস্ট ২০২৫, ০৮:৩৭ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে আড়াই বছর বয়সী নীরব নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(১৩ আগস্ট)  সন্ধ্যার আগে উপজেলার বড়খাঁপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নীরব ওই গ্রামের আলী হোসেন ও সালমা আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে মা সালমা আক্তার তাকে সঙ্গে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে যান। একপর্যায়ে মায়ের অজান্তে বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে পড়ে যায় নীরব। কিছুক্ষণ পর শিশুকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে নীরবের দাদি পুকুরের পানিতে নড়াচড়া দেখে চিৎকার দিলে পরিবারের সদস্যরা পুকুরে নেমে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ নাহিদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি 

যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউন…
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ধর্ষণের অভিযোগে রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্…
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ক্যাটাগরিতে কর্মকর্ত…
  • ১৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তদের পে স্কেলে লাগবে বাড়তি ১৩ হাজার ৩৯২ কোটি টাকা,…
  • ১৬ অক্টোবর ২০২৬
রোবটের ফুটবল থেকে স্বয়ংক্রিয় গাড়ি, খুদে বিজ্ঞানীদের উদ্ভাবন…
  • ১৬ অক্টোবর ২০২৬
১০ শোরুম ইনচার্জ নিয়োগ দেবে র‌্যাংগস ইলেকট্রনিকস, আবেদন ১৩ …
  • ১৬ অক্টোবর ২০২৬