ইবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

২০ জুলাই ২০২৫, ১১:১৯ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৪:৩৭ PM
আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর পরিদর্শনে শিক্ষকরা

আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর পরিদর্শনে শিক্ষকরা © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।

রবিবার (২০ জুলাই) সকালে কলা অনুষদের ডিন ও ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদের জানানো যাচ্ছে যে, গত ১৭ জুলাই-২০২৫ তারিখ আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র সাজিদ আব্দুল্লাহ মৃত্যু বরণ করে। তার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের লক্ষ্যে প্রশাসন কর্তৃক গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উক্ত বিষয়ে আপনার/আপনাদের কাছে কোন তথ্য থাকলে আগামী ৭২ ঘণ্টার (২০ জুলাই সকাল ১০:০০ টা থেকে ২৩ জুলাই সকাল ১০:০০) মধ্যে লিখিতভাবে উক্ত কমিটির আহ্বায়ক বরাবর অথবা নিম্নলিখিত (০১৭১৫২১০০১২ ও ০১৭১৬০৫৩৫৯৬) হোয়াটসঅ্যাপ নাম্বারে পৌঁছানোর জন্য আহ্বান জানানো যাচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সন্ধ্যা ৬ টার দিকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের নাক-মুখে রক্ত, কব্জি ও হাঁটুতে আঘাতের চিহ্ন দেখে শিক্ষার্থীরা দাবি করেছেন এ মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। শিক্ষার্থীদের দাবির মুখে ইতোমধ্যে প্রশাসন পাঁচ সদস্যবিশিষ্ট একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে।

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬