কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু 

৩১ আগস্ট ২০২৫, ০৫:৫৬ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ AM
স্থানীয়রা খোঁজাখুঁজির পর ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করেন

স্থানীয়রা খোঁজাখুঁজির পর ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করেন © টিডিসি

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগষ্ট) বিকেল ৩টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের ভট্রপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম বিপ্লব (৩০)। তিনি ইউনিয়নের সাতঘরি এলাকার ছমছেল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত যুবক বিপ্লব দুপুরে ঝাঁকি জাল দিয়ে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যান। নদে জাল ফেলতে গিয়ে স্রোতের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির ১ ঘণ্টা পর ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করেন।

চিলমারী নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজের ১ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

হাসপাতাল থেকে ফিরেই জরুরি সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার…
  • ১৬ অক্টোবর ২০২৬
কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬