গাজীপুরের কোনাবাড়ীতে ডোবায় পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোনাবাড়ী আমবাগ পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতরা হলেন ইয়ানু (৭), জামালপুর জেলার মো. আজাদের ছেলে এবং হাবিব (৬), টাঙ্গাইল জেলার মো. আমির হোসেনের ছেলে। তাদের পরিবার গাজীপুরে কাজের সুবাদে কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়ার আফসার হাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ইয়ানু ও হাবিব খেলতে খেলতে বাড়ির পেছনের দিকে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পেছনে থাকা একটি পরিত্যক্ত ডোবায় দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই বাড়িতে বসবাসরত দুই পরিবারের দুই শিশুর একসঙ্গে মৃত্যুতে শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে এলাকায়। প্রতিবেশীরা জানান, দুই শিশু খুব চঞ্চল ও প্রাণবন্ত ছিল। তাদের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা।

স্থানীয়দের অভিযোগ, এলাকার পরিত্যক্ত ডোবা-জলাশয়গুলো ঘিরে কোনো সুরক্ষার ব্যবস্থা নেই। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা দ্রুত এসব ডোবা ভরাট বা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬