শিশুসন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা, আটক মা

৩০ আগস্ট ২০২৫, ০১:০৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৯:২২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

খাগড়াছড়ি জেলা সদরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মাত্র ১৬ মাস বয়সী এক শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে সদর উপজেলার শান্তিনগর এলাকার একটি ভাড়া বাসায়। নিহত শিশুর নাম মোঃ তহিদুল আলম আভান (১৬ মাস)। 

শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান অভিযোগ করে জানান, তার স্ত্রী সাবিনা ইয়াসমিন পারিবারিক কলহের জেরে নিজের সন্তানকে হত্যা করেছে। তিনি দাবি করেন, ‘আমার বাচ্চার মা সাবিনা ইয়াসমিন বালিশ চাপা দিয়ে আমার ছেলেকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে।’

ঘটনার পরপরই শিশুটিকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর মরদেহ বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই (নিঃ) মহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

হত্যার কারণ জানতে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।

পুলিশ জানিয়েছে, শিশুর মরদেহের ময়নাতদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬