নাম ঘোষণা করেও বাদ, সমালোচনার পর বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ PM
মোহন রায়হান

মোহন রায়হান © সংগৃহীত

সমালোচনার পর স্থগিত থাকা কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। আগামী ২ মার্চ (সোমবার) বেলা ১১টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিক এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়। 

এতে আরও বলা হয়, উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। অভিযোগ পর্যালোচনান্তে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা করা হয়। এতে কবিতায় মোহন রায়হানের মনোনীত হওয়ার তথ্য জানানো হয় বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে। সে অনুযায়ী তিনি বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে হাজিরও হয়েছিলেন। কিন্তু পুরস্কার বিতরণের সময় অনুষ্ঠান মঞ্চে তার নাম ঘোষণা করা হয়নি। পরে তিনি পুরস্কার না নিয়েই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।

মোহন রায়হান অভিযোগ করেছেন, ৪০ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে ‘তাহেরের স্বপ্ন’ নামে একটি কবিতা লেখার জন্য তাকে এই পুরস্কার নিতে দেওয়া হয়নি।

বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অবশেষে সমালোচনার মুখে তাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা-দ্বিতীয় লাহোর, তৃতীয় দিল্লি
  • ০৭ মে ২০২৬
কবি নজরুল কলেজেই কবিকে অবজ্ঞা, দুই দাবি শিক্ষার্থীদের 
  • ০৭ মে ২০২৬
চট্টগ্রামে এনসিপিতে যোগ দিচ্ছেন ৫০০ পরিচিত মুখ, মনজুর আলম ক…
  • ০৭ মে ২০২৬
ঢাকায় হালকা বৃষ্টির আভাস, কমবে দিনের তাপমাত্রা
  • ০৭ মে ২০২৬
তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ
  • ০৭ মে ২০২৬
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীন বললেন—‘কামব্য…
  • ০৭ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9