বরিশালে

বিস্ফোরক ও অগ্নিসংযোগ মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৫ AM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৯ AM
সাবেক কাউন্সিলর মো. ইউনুস মিয়াকে (৭৮)।

সাবেক কাউন্সিলর মো. ইউনুস মিয়াকে (৭৮)। © সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় বিস্ফোরক দ্রব্য ও অগ্নিসংযোগের মামলায় মো. ইউনুস মিয়া (৭৮) নামের এক সাবেক পৌর কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার বন্দর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইউনুস মিয়া বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া তিনি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মিঠুর বাবা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বন্দর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ইউনুস মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরে বিকেলে বাইশারী ইউনিয়ন শ্রমিকদল নেতা মো. রাসেলের দায়ের করা বিস্ফোরক ও ঘরপোড়ার মামলায় সন্দেহভাজন অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাঁকে বরিশাল আদালতে পাঠায় পুলিশ।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, আগে দায়ের করা বিস্ফোরক ও ঘরপোড়ার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউনুস মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ইউনুস মিয়ার গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলীয় নেতা-কর্মীরা। তাঁদের দাবি, তিনি মামলার এজাহারভুক্ত আসামি নন। একজন বয়োজ্যেষ্ঠ সাবেক জনপ্রতিনিধিকে এভাবে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তাঁরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার
  • ১৮ নভেম্বর ২০২৬
বিস্ফোরক ও অগ্নিসংযোগ মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর ২০২৬
কিউএস র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে ৪র্থ, বিশ্বের সেরা ১ হাজারে আই…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় দুইদিন বন্ধ ঘোষণা
  • ১৮ নভেম্বর ২০২৬
অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি
  • ১৮ নভেম্বর ২০২৬
গাইবান্ধায় নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি-দপ্তর সম্পাদক গ্রে…
  • ১৮ নভেম্বর ২০২৬