কৃষক দল নেতার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার

১৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ PM
উদ্ধারকৃত শিবলিঙ্গ

উদ্ধারকৃত শিবলিঙ্গ © টিডিসি ছবি

মেহেরপুর জেলা কৃষক দলের সদস্যসচিব মিজানুর রহমানের বাড়ি থেকে ৯৪ লাখ টাকা মূল্যের একটি শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার হিন্দা গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে ৯৪ কেজি ওজনের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

বিজিবির নায়েক সুবেদার মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি দল তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ফয়েজুর রহমান উপস্থিত ছিলেন।

তিনি জানান, উদ্ধার করা শিবলিঙ্গটির ওজন ৯৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ টাকা।

উদ্ধার করা শিবলিঙ্গটি ৪৭ বিজিবি ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
  • ১৭ নভেম্বর ২০২৬
কৃষক দল নেতার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার
  • ১৭ নভেম্বর ২০২৬
বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬