দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেত্রকোনায় জাসাসের ৩ নেতাকে অব্যাহতি

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ PM
নেতাদের অব্যাহতি দিয়ে পাঠানো বিজ্ঞপ্তি

নেতাদের অব্যাহতি দিয়ে পাঠানো বিজ্ঞপ্তি © সংগৃহীত

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৩ নেতাকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

শুক্রবার (২৭ফ্রেবুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলা জাসাসের আহবায়ক গোলাম মোস্তফা ভূঞা হাবুল ও সিনিয়র যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন টিপুর সই করা জাসাসের ৩ নেতাকে অব্যাহতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত ৩ নেতা হলেন উপজেলার পাইকুড়া ইউনিয়ন জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদুল, কান্দিউড়া ইউনিয়ন জাসাসের যুগ্ম আহবায়ক দুলাল দেওয়ানা ও সদস্য মো. দেলোয়ার হোসেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃংখলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাদের কেন্দুয়া উপজেলা জাসাসের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা জাসাসের আহবায়ক গোলাম মোস্তফা ভূঞা হাবুলের সঙ্গে কথা হলে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় জাসাস থেকে ৩ নেতাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬