সাতকানিয়ায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ, এক্সকাভেটর-ডাম্প ট্রাক জব্দ

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ PM
সাতকানিয়ার ঢেমশা ও নলুয়া ইউনিয়নের সীমান্তবর্তী নয়াখাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়

সাতকানিয়ার ঢেমশা ও নলুয়া ইউনিয়নের সীমান্তবর্তী নয়াখাল এলাকায় অভিযান পরিচালনা করা হয় © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের অভিযোগে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। এ সময় ৭টি এক্সকাভেটর বিকল এবং ১টি ডাম্প ট্রাক ও ১টি এক্সকাভেটর জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ঢেমশা ও নলুয়া ইউনিয়নের সীমান্তবর্তী নয়াখাল এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

এ সময় যৌথবাহিনীর অভিযানের খবর মাটিখেকোদের নিকট সরবরাহের অভিযোগে এহছানুল কবির ও মো. আনোয়ার নামের দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান অভিযানটি পরিচালনা করেন। এ সময় সেনাবাহিনীর টহল দলের নেতৃত্বে ছিলেন উত্তর সাতকানিয়া জাফর আহমেদ চৌধুরী কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ শামস্ উদ্দিন। যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে মাটিখেকোরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সক্যাভেটর ও ডাম্প ট্রাক বিকলের পাশাপাশি জব্দও করা হয়। এ ছাড়া যৌথবাহিনীর অভিযানের খবর মাটিখেকোদের নিকট সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।

লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ শামস্ উদ্দিন বলেন, কয়েক ঘণ্টার অভিযানে ৭টি এক্সকাভেটর বিকল করা হয়েছে এবং এসিল্যান্ড কর্তৃক ১টি ডাম্প ট্রাক ও ১টি এক্সকাভেটর জব্দ করে উপজেলা হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে। এ সমস্ত পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, ‘জব্দ করা এক্সকাভেটর ও ডাম্প ট্রাক বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। অভিযানকালে তথ্য পাচারে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।’

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, ‘পাহাড়, টিলা ও কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা নিয়মিত এককভাবে ও উপজেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অভিযোগ পরিচালনা করে যাচ্ছি।’

বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9