পিরোজপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২৯ আগস্ট ২০২৫, ০৮:১২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১০:৪৯ AM
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেজাউল করিম ঝন্টুকে নেতাকর্মীদের ভিড়

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেজাউল করিম ঝন্টুকে নেতাকর্মীদের ভিড় © টিডিসি

পিরোজপুরের ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টু (৫০) ছুরিকাঘাতে খুন হয়েছে। তিনি স্থানীয় এক প্রবাসীর ম্যানেজার হিসেবেও কর্মরত ছিলেন। শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের অধ্যাপক আব্দুল হালিমের বাড়ি থেকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বেশ কিছু নারিকেল পেড়ে নেন একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান। ঘটনাটি ওই রাতেই আব্দুল হালিমের ছেলে মাসুদ রানা থানায় এবং তার স্বজন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঝন্টুকে জানান। ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলেন। রুবেল তা ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানালে ঝন্টু শুক্রবার সকালে বিষয়টি দেখবে বলে জানান।

পরে শুক্রবার সকালে ঝন্টু মাসুদ রানাদের বাড়ির সামনে এলে সেখানে রুবেলকে দেখতে পান। এ সময় ঝন্টু কিছু বুঝে ওঠার আগেই রুবেল তার সঙ্গে থাকা ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করেন ঝন্টুকে। এতে তার শরীরে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় নিহত রেজাউল করিম ঝন্টুর লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে আটকের চেষ্টা চলছে।

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬