এক সপ্তাহের ব্যবধানে গাজীপুরে ফের ছুরিকাঘাতের ঘটনা

১৫ আগস্ট ২০২৫, ০১:৩১ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০১ AM
বাসন থানা

বাসন থানা © সংগৃহীত

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পূর্বশত্রুতার জেরে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় পাশাপাশি শরবত বিক্রি করতেন সাদ্দাম হোসেন (৩০) ও দেলোয়ার হোসেন। বিকেলে কথাকাটাকাটির একপর্যায়ে দেলোয়ার তার কাছে থাকা ছুরি দিয়ে সাদ্দামের পিঠ ও হাতে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহত সাদ্দামকে হাসপাতালে পাঠান এবং দেলোয়ারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহিন খান জানান, আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর মাত্র এক সপ্তাহ আগে, গত ৭ আগস্ট একই এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬