চকবাজারে ফার্মেসি মালিককে ছুরিকাঘাত, হামলাকারী গ্রেপ্তার

২০ জুলাই ২০২৫, ১২:৩২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:২৪ PM
গ্রেপ্তারকৃত সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা

গ্রেপ্তারকৃত সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা © টিডিসি

রাজধানীর চকবাজারে ঔষধ ব্যবসায়ী মো. নাহিদুল ইসলামে (৩৭) উপর ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির চকবাজার থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই ) রাত সাড়ে ৮ টায় বংশাল থানাধীন সাতরওজা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)। 

চকবাজার থানা সূত্রে জানা গেছে, গত বুধবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে ১২৪ নাজিম উদ্দিন রোডে শাহী মসজিদের নিচতলায় অবস্থিত ‘আব্দুল্লাহ ফার্মেসী’র মালিক মো. নাহিদুল ইসলামের (৩৭) উপর একটি মারাত্মক হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতনামা এক দুষ্কৃতকারী দোকানে প্রবেশ করে বাদীর বুকের বাম পাশে চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে চকবাজার থানায় গত ১৬ জুলাই একটি মামলা রুজু করা হয়। 

মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন (১৬ জুলাই ) দুপুর সাড়ে ১২টায় অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁর দোকানে এসে অতিরিক্ত ঘুমের ওষুধ ক্রয়ের অনুরোধ করেন। ডাক্তারের প্রেসক্রিপশন দেখতে চাওয়ায় ঐ ব্যক্তি তাঁকে অশোভন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরবর্তীতে, একই দিন বিকেল সোয়া ৩টায় ঐ ব্যক্তি পুনরায় দোকানে এসে বাদীর উপর চাকু দিয়ে আক্রমণ করে, যার ফলে তিনি গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর বাদী চকবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেন। 

থানা সূত্রে আরো জানা গেছে, মামলা রুজুর পর চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, বিশ্বস্ত সোর্সের তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে চকবাজার থানার একটি টিম। শনিবার (১৯ জুলাই) রাত  সাড়ে ৮টায় বংশাল থানাধীন সাতরওজা এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দাতুল ইসলাম আপন ভূঞাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বংশাল থানাধীন ৬৬/১, সাতরওজা, আগাসাদেক রোডের একটি বাসার বাথরুমের ফল্স ছাদ থেকে ঘটনায় ব্যবহৃত চাকু, আসামীর পরিহিত জামা, প্যান্ট এবং স্যান্ডেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
  • ১২ আগস্ট ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬