বাকৃবি ক্যাম্পাসে ছাত্রকে চা দোকানির ছুরিকাঘাতের চেষ্টা

১৭ মে ২০২৫, ১০:২৩ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ১২:১০ PM
বাকৃবি দুই শিক্ষার্থীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা দোকানির বিরুদ্ধে

বাকৃবি দুই শিক্ষার্থীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা দোকানির বিরুদ্ধে © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুই শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটির জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে এক চা দোকানির বিরুদ্ধে । শনিবার (১৭ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পোল্ট্রি মোড়ে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই শিক্ষার্থীর অভিযোগ, ঘটনার পরপরই প্রক্টরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রায় দেড় থেকে দুই ঘণ্টা পর প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছায়।

জানা যায়, অভিযুক্ত দোকানির নাম মাসুদ রানা। ভুক্তভোগীরা হলেন-মো. সাইফ আরমান এবং আনাস তালুকদার। তারা দুইজনই বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আবাসিক ছাত্র এবং ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা `আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই', `বহিরাগত অস্ত্র হাতে, প্রশাসন কী করে?'—সহ বিভিন্ন স্লোগান দেন।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. সাইফ আরমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে পোল্ট্রির মোড়ের এক চায়ের দোকানে খাবার বিল দেয়া নিয়ে দোকানি আমার  সাথে কথা কাটাকাটি শুরু করে। ৪৩ টাকা বিল হয়েছে ৩ টাকা কম দেয়া নিয়ে কথা কাটাকাটির সূত্রপাত হয়। একপর্যায়ে দোকানি আমাকে ধাক্কা দেয়। বলে যে, তোর মতো কাস্টমার আমি খাওয়াই না, বলে টাকা ছুড়ে মারে। তারপর আনাস ফেরাতে আসলে তাকেসহ আমাকে ছুরি দিয়ে আঘাত করার জন্য তেড়ে আসে। এরপর কোনোমতে স্থানীয় লোকজন দোকানিকে থামিয়ে শান্ত করেন। তারপর এলাকার মানুষও আসে ঘটনাস্থলে এবং ঝামেলার সমাধানের চেষ্টা করা হয়।

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে হতে পারে 

ভুক্তভোগী আরও বলেন, প্রক্টর স্যারকে ১৫-২০ বার কল দেওয়ার পরে স্যার কল ধরেন এবং কাহিনি শোনার পর বলেন যে, লোক পাঠাচ্ছি। প্রায় দেড় থেকে দুই ঘণ্টা পরে স্থানীয় মানুষ এবং আমাদের হলের ভাইয়েরা ওই দোকানির থেকে লিখিত নিয়ে ঘটনার মিটমাট করান। শেষে যখন আমরা সবাই হলে ফিরে আসতে ছিলাম তখন প্রক্টরিয়াল বডির গাড়ি আসে এবং আমাদের সাথে খামার এলাকায় সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো.  আনিসুর রহমান মজুমদারের সাথে দেখা হয়। 

এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো.  আনিসুর রহমান মজুমদার বলেন, প্রক্টর স্যার আমাকে যখন জানিয়েছে আমরা তখনই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাই নি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, আমাকে ছাত্ররা কল করেন ৫ টা ২১ মিনিটে এবং আমি কল ব্যাক করি ৫ টা ৩৬ মিনিটে। তাদের থেকে ঘটনা শোনার পরেই আমি প্রক্টরিয়াল বডির সদস্যদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিই। পরে প্রক্টরিয়াল বডির তৎপরতায় ওই দোকান বন্ধ করা হয়েছে।

আরও পড়ৃুন: আওয়ামী লীগে ‘চিহ্নিত দোসররা’ ছাড়া বাকিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: খসরু

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের পক্ষে কতটা …
  • ০৩ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে বিধি সংশোধন
  • ০৩ নভেম্বর ২০২৬
ভিডিও কলে শুধু কবুল বললেই কি বিয়ে বৈধ হয়? আইনে যা আছে
  • ০৩ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
  • ০৩ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীর মঞ্চ মাতাতে চবিতে আসছেন নগরবাউল জেমস
  • ০৩ নভেম্বর ২০২৬
প্রবল বেগে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950