ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে হতে পারে

১৭ মে ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৩:১৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ডিএমপির আলোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ডিএমপির আলোচনা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে হওয়ার ইঙ্গিত দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, ‘দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য সাম্য হত্যার কাগজপত্র বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হবে’।

শনিবার (১৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা শেষে এক যৌথ ব্রিফিংয়ে এ সব কথা জানান ডিএমপি কমিশনার। 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আমরা চার্জশিট দিয়ে এই অপরাধের যথাযথ বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে এটা পাঠিয়ে দেব। দ্রুত সময়ের মধ্যে বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সকল ব্যবস্থা নেওয়া হবে।   

তিনি বলেন, ঘটনার পর আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। আমি বলতে চাই আমার চেষ্টা করবো এ ধরণের অপরাধের মূল উদঘাটন করতে। তদন্ত দ্রুত সময়ের মধ্যে শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, গভীর রাতে এমন একটি ঘটনা ঘটেছে। যারা এর সাথে জড়িত তাদের অনেকেই অসুস্থ ছিল। তাদেরকে আমরা বিভিন্ন হাসপাতাল থেকে হেফাজতে নেই। পরে আদালত থেকে রিমান্ডে নেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম আগামী সাত দিনে শেষ করে আমরা চেষ্টা করবো পুলিশের তরফ থেকে পূর্ণাঙ্গ ব্রিফিং দেওয়ার জন্য। তবে আমাদের আন্তরিকতার কোন অভাব নেই। আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। কিন্তু তদন্তের খাতিরে সব বলতে পারছি না। 

মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬