ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

১৪ আগস্ট ২০২৫, ১১:০৭ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০২ AM
নিহত রিয়াদ

নিহত রিয়াদ © টিডিসি

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে রিয়াদ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১৩ আগস্ট) বিকেলে মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ পশ্চিম মনতলা গ্রামের মো. খোকন মিয়ার ছেলে এবং খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাতে জানা গেছে, আগের দিনের একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে রামপুর গ্রামের তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন যুবক পরিকল্পিতভাবে রিয়াদের ওপর হামলা চালায়। হামলাকারীরা রিয়াদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা রিয়াদকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিয়াদের বাবা মো. খোকন মিয়া সাংবাদিকদের বলেন, ‘আগের দিন মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিছুটা কথা কাটাকাটি হয়েছিল। আজ সেই ঘটনার জেরে আমার ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই, আসামিদের ফাঁসি চাই।’

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জাব্বার জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। 

 

নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬