বিদ্যালয়ের ভবন থেকে লাফিয়ে পড়ে স্কুলছাত্রী আহত 

১২ আগস্ট ২০২৫, ০৮:২৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০২:১৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে বিদ্যালয়ের তিনতলা ভবন থেকে লাফিয়ে পড়ে এক ছাত্রী (১৪) গুরুতর আহত হয়েছে। প্রেমঘটিত কারণে সে ভবনটি থেকে লাফ দেয় বলে জানা গেছে। সোমবার সকালে ক্লাস শুরু হওয়ার ৫ মিনিট আগে উপজেলার নান্দুহার ইউনাইটেড বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মেয়েটি ওই বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে।

শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর আহত ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়ে দেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহীন হোসেন বলেন, মেয়েটি বিদ্যালয়ের তিনতলা থেকে লাফিয়ে পড়েছে। অবস্থা খারাপ বুঝে সঙ্গে সঙ্গে বরিশাল চিকিৎসার জন্য পাঠিয়েছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন, বিদ্যালয়ে সমাবেশ শেষে ক্লাস শুরু হতে ৫ মিনিট বাকি ছিল। এ সময় লাইব্রেরিতে বসে শুনতে পাই, একটি মেয়ে তিনতলা থেকে নিচে পড়েছে। দৌড়ে গিয়ে তাকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যাই। কীভাবে সে নিচে পড়ে গেছে, তা এখনো বলতে পারব না। মেয়েটি যদি সুস্থ হয়, তাহলে জিজ্ঞাসা করে সঠিক কারণ জানতে পারব।

সহপাঠী এবং পরিবারের বরাত দিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: মেহযাবিন কিবরিয়া সোয়াইব বলেন, শুনেছি, বিষয়টি প্রেমঘটিত। যে ছেলেটির জন্য মেয়েটি লাফিয়ে পড়েছে, সে নাকি ওই ছেলের জন্য বাসায় তিন দিন ধরে কিছু খেতে চাচ্ছিল না। তাকে বরিশালে পাঠানো হয়েছে।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬