স্কুলছাত্রীকে অটোরিকশার ধাক্কা, সড়কে বসে শিক্ষার্থী-অভিভাবকদের প্রতিবাদ

২৯ জুলাই ২০২৫, ০২:০৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৩:২১ PM
সড়কে শিক্ষার্থী-অভিভাবকদের প্রতিবাদ

সড়কে শিক্ষার্থী-অভিভাবকদের প্রতিবাদ © টিডিসি

চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে বসে প্রতিবাদ জানালেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। খলিসাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হওয়ার ঘটনায় তাঁরা এ কর্মসূচি পালন করেন। সোমবার (২৯ জুলাই ২০২৫) সকাল ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত বিদ্যালয়ের সামনে উভয়দিকের যান চলাচল বন্ধ করে তারা সড়কের ওপর বসে প্রতিবাদ করেন।

জানা গেছে, গতকাল (২৮ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে খলিশাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী তাসপিয়া আক্তার (৬) স্কুল ছুটি শেষে রাস্তা পার হচ্ছিল। এ সময় ফয়সাল ফিলিং স্টেশনের সামনে একটি ওয়ারলেসমুখী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাসপিয়াকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আইসিইউতে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকাবাসী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলের সামনে দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান। তারা জানান, আগামীকালের মধ্যে স্পিড ব্রেকার না বসালে তারা আবারও সড়ক অবরোধ করবেন। প্রতিবাদের কিছু সময় পর শিক্ষকরা শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেন। বর্তমানে এলাকার সড়কে যান চলাচল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ বাহার মিয়া বলেন, চাঁদপুর সড়ক ও জনপথ কতৃপক্ষ, বিদ্যালয়ের শিক্ষকগণ এবং অভিভাবকসহ সিদ্ধান্ত হয়েছে একটি স্পীড ব্রেকার দেয়া হবে অতি দ্রুত। যাতে এই ধরনের দূর্ঘটনা এড়াতে পারে।

প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই চাকরি দেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির বিজয়-২৪ হলে আসন খালি থাকলেও বৈধ সিট বণ্টনে বিলম্ব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9