প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে কুপিয়ে জখম, বাঁচাতে গিয়ে দাদি-ভাবি নিহত

১৭ জুলাই ২০২৫, ১২:৩১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১০:০১ PM
স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি © সংগৃহীত

বগুড়ায় প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সৈকত হোসেন (১৯) নামের এক তরুণের বিরুদ্ধে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে ওই ছাত্রীর দাদি ও ভাবি নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত সৈকতকে আটক করেছে পুলিশ। 

নিহতরা হলেন  হরিগাড়ি এলাকার মৃত আবদুল কুদ্দুসের স্ত্রী লাইলী বেগম (৬৫) ও নাতি পারভেজ হোসেনের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৈকত দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। বুধবার রাতে তিনি ওই কিশোরীর বাড়িতে গিয়ে তাকে ছুরিকাঘাত করেন। এ সময় কিশোরীকে রক্ষা করতে এলে তার দাদি ও ভাবিকে ছুরিকাঘাত করেন তিনি।

এ বিষয়ে  বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, অভিযুক্ত সৈকতকে আটক করা হয়েছে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লাইলী বেগম ও হাবিবা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন।

 

আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা : যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থ…
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-১৪, ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
  • ১৬ নভেম্বর ২০২৬
এসেছিলেন রক্ষক হয়ে, অভিযোগ উঠল ভক্ষক হয়ে উঠার— প্রশাসক বোর্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950