প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত, আহত ১

২৪ আগস্ট ২০২৫, ১২:১৭ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৪:২৭ PM
ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত © টিডিসি ফটো

পাবনার সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা মেহেদী মাসুদ পাভেল (৩৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে ইসলামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলেম উদ্দিন মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা তার পদবি নিশ্চিত করেছেন।

আহত সজিব মোল্লা ওরফে ইমরান (২৪) একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে বাজার এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা হামলা চালায়। ছুরিকাঘাতে পাভেল ও সজিব গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছে একই এলাকার জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালসহ অন্তত ৯ জনের নাম। তারা সবাই ইসলামপুর গ্রামের বাসিন্দা।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬