কুমিল্লায় অস্ত্রসহ যুবদল ‘কর্মী’ গ্রেপ্তার

২৩ আগস্ট ২০২৫, ০৭:৫০ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
অস্ত্রসহ গ্রেপ্তার আজিম মাহমুদ খোকন

অস্ত্রসহ গ্রেপ্তার আজিম মাহমুদ খোকন © সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে আজিম মাহমুদ খোকন (৪৪) নামে একর যুবদল কর্মীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার বাম গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালায় তাকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আজিম মাহমুদ খোকন উপজেলার দৌলখাঁর ইউনিয়নের একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার সকালে যৌথ বাহিনী বাম গ্রামে (মজুমদারপাড়া) আজিম মাহমুদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছে থাকা একটি দেশে তৈরি পিস্তল জব্দ করা হয়।

আরও পড়ুন: ৬০ হাজার শিক্ষক পদ শূন্য, কীভাবে পূরণ করবে এনটিআরসিএ

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম জানান, বর্তমানে আজিম যুবদলের নাম ব্যবহার করে ব্যানার, ফেস্টুন তৈরি করছেন। তবে আজিম মাহমুদ যুবদলের সমর্থক হলে হতে পারে, কিন্তু তার কোনো পদ-পদবি নেই।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, আজিম মাহমুদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬