বাগেরহাটে চার বিদেশি পিস্তলসহ ১১ জন আটক

২৭ জুন ২০২৫, ১০:৪৮ AM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৩:৩২ PM
অস্ত্রসহ ১১ জন দুস্কৃতকারীকে আটক

অস্ত্রসহ ১১ জন দুস্কৃতকারীকে আটক © সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে চারটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ১১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটক মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০) ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে খুলনার দিকে যাচ্ছিল।

তল্লাশিতে ৪টি ৭.৬২ মি.মি. চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—কাউসার আলী (৪৩), মেহেদী হাসান (২৩), আতাউর রহমান (৩০), খোকন বিশ্বাস (৪৫), খোকন মিয়া (৩৫), আবুল হোসেন (৪৩), ইমদাদুল হক (৩১), জনি মিয়া (২৭), সেলিম শাহ (৩৪), মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫)। তারা সবাই ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ জন দুস্কৃতকারীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা কোনো নাশকতার উদ্দেশ্যে চলছিল। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

আটকদের বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬