প্রবাসীর ঘরে ঢুকে মারধরের অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে

১৬ আগস্ট ২০২৫, ০৭:৫৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:১৮ PM
প্রবাসীর ঘরে ঢুকে মারধরের অভিযোগ যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে (ইনসেটে যুবদল নেতা)

প্রবাসীর ঘরে ঢুকে মারধরের অভিযোগ যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে (ইনসেটে যুবদল নেতা) © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে এক প্রবাসীর বসতঘরে ঢুকে নারী, বৃদ্ধ ও যুবকদের মারধরের অভিযোগ উঠেছে যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত আড়াইটা ও ভোর ছয়টার দিকে দু’দফায় উপজেলার সদর ইউনিয়নের বিলপুর মোহাম্মদ ইব্রাহীমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এতে আহত হন বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া এলাকার মো. আরাফাত (২২), মো. তাছিন (১৬), মো. জাহেদ (২১) ও রিজিয়া বেগম (৬০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে আহতরা চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ফের হামলার শিকার হন বলে দাবি করেছেন তারা।

ভুক্তভোগী নারী রেহানা আকতার (২১) সাংবাদিকদের বলেন, তার স্বামীসহ তিন ভাই প্রবাসে থাকেন। তিনি ছেলে সন্তান ও বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নিয়ে বসবাস করেন। দীর্ঘদিন ধরে প্রতিবেশী শামসুল আলমের সঙ্গে শ্বশুর বাড়ির লোকজনের বিরোধ চলছিল। বিভিন্ন সময়ে তারা জমি জোরপূর্বক দখল ও ভরাটের চেষ্টা চালালেও বৃদ্ধ শ্বাশুড়ির প্রতিবাদের মুখে ব্যর্থ হয়। এ ঘটনার পর জুঁইদন্ডী এলাকার মো. সালাউদ্দীন প্রকাশ জাহেদ নামে বিএনপির যুবদল নেতা পরিচয়ে এক ব্যক্তি তাদের হুমকি দেন। বিষয়টি স্থানীয় লোকজন ও প্রশাসনকে জানানো হলেও বৃহস্পতিবার রাত ও সকালে তার নেতৃত্বে ২০-২৫ জন লোক জোরপূর্বক ঘরে ঢুকে মারধর করে।

আরও পড়ুন: তিন প্রতিষ্ঠানের তিন নেতাকে বহিষ্কার করল ছাত্রদল

তিনি আরও বলেন, ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে তারা আবারও আমাদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়ার শামসুল আলম (৫৮), জান্নাতুল মাওয়া ববি (৩০), জান্নাতুল মোকাদ্দেস (৫৫), জুঁইদন্ডীর মো. সালাউদ্দীন প্রকাশ জাহেদ (৩৫), ইসহাব উদ্দীন বল্লী (৩৩) নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২০-২৫ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেহানা আকতার।

তবে অভিযোগ অস্বীকার করে মো. সালাউদ্দীন প্রকাশ জাহেদ বলেন, তাদের দুই পক্ষের বিরোধ নিয়ে সালিশী বৈঠকে শামসুল আলমের আত্মীয়তার কারণে আমি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলাম। ঘটনার সময়ও প্রতিনিধি হিসেবে গিয়েছি এবং মারামারি শুরু হলে আমি নিজেই ফোন করে পুলিশ ডাকি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন দ্য ডেইলি ক্যাম্পাস-কে বলেন, বারখাইনে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

 

 

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি
  • ১৯ মে ২০২৬
সিলেট সীমান্তে বিএসএফের গুলি; পাল্টা জবাব দিল বিজিবি
  • ১৯ মে ২০২৬
জামায়াতে যোগদান করার একদিন পর মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার
  • ১৯ মে ২০২৬
বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন
  • ১৯ মে ২০২৬
দেশের ১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ, তালিকা দেখুন এখানে
  • ১৯ মে ২০২৬
জনবল নিয়োগ ছাড়াই চালু হচ্ছে ৫ শিশু হাসপাতাল, অন্য প্রতিষ্ঠা…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081