চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার 

১৩ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
বহিষ্কারকৃত যুবদল নেতা মো. হোসেন আলী

বহিষ্কারকৃত যুবদল নেতা মো. হোসেন আলী © টিডিসি

চাঁদাবাজির অভিযোগে শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও শেরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। দলটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে বহিষ্কারাদেশ কার্যকর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত কোনো নেতার অপকর্মের দায় দল নেবে না। সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় পরিচয় ব্যবহার করে মো. হোসেন আলী বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠে। এমন ঘটনায় যুব দলের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬