খতিবের ওপর হামলা, যুবদল নেতা খুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের উদ্বেগ

১২ জুলাই ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৬:২২ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা ও খুলনায় যুবদলের বহিষ্কৃত এক নেতাকে হত্যার ঘটনায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ।

শনিবার (১২ জুলাই) সকাল ৯টায়  নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সাম্প্রতিক দুটি ঘটনা উল্লেখ করে এ উদ্বেগ প্রকাশ করেন।

স্ট্যাটাসে তিনি লিখেন, চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এই হত্যাচেষ্টাকে কেন্দ্র করে চরমপন্থী মানসিকতা-সম্পন্ন লোকটি খতিবের ওপর হামলা করে যে জঘন্য অপরাধ করেছে, তার দৃষ্টান্তমূলক ও আশু শাস্তি হওয়া প্রয়োজন। তাহলে আর কোনো দুর্বৃত্ত ভবিষ্যতে অতীতের মতো এ ধরনের অপকর্ম করার সাহস পাবে না।

একই স্ট্যাটাসে খুলনায় যুবদলের বহিষ্কৃত এক নেতাকে হত্যা করার ঘটনাও উল্লেখ লিখেন, খুলনায় যুবদলের বহিষ্কৃত যে নেতাকে হত্যা করা হয়েছে, তার প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। সাম্প্রতিক এসব ঘটনার প্রেক্ষাপটে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সামগ্রিক এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় এর দায় এড়ানো যাবে না।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬