আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে যা বললেন জামায়াত আমির

১০ মে ২০২৫, ০১:৩৪ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০১ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য। এসময় তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনরত বিপ্লবী জনতাকে অভিনন্দন জানিয়েছেন জামায়াত আমির।

আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১০ মে) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিপ্লবী জনতাকে অভিনন্দন জানিয়েছেন তিনি। 

জামায়াত আমির লিখেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি আজ একাট্টা। ইনশাআল্লাহ, এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোন কূটকৌশল এ দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না।

তিনি আরও লিখেছেন, আন্দোলনকামী জনতার ইস্পাত কঠিন এই ঐক্য শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধই নয়, আগামী দিনের প্রত্যাশার বাংলাদেশ গঠনে মাইল ফলক হয়ে থাকবে। 

তিনি লিখেছেন, অভিনন্দন! যারা সকল প্রতিকূলতা উপেক্ষা করে আজকে ঐক্যের এ বন্ধনে সম্পৃক্ত হয়েছেন। 

 

সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬