বিএনপির পদে থাকার প্রমাণ দিলেন ড. ফয়জুল হক

১২ জুলাই ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ AM
ড. ফয়জুল হক ও দলীয় পদবিসংবলিত প্যাড

ড. ফয়জুল হক ও দলীয় পদবিসংবলিত প্যাড © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আলোচিত অ্যাক্টিভিস্ট ড. ফয়জুল হক। আজ শনিবার (১২ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। তবে ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার দলীয় পদ নিয়ে নানা প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ কেউ দাবি করেন, তিনি বিএনপির কোনো সাংগঠনিক পদেই ছিলেন না। সেই দাবি মিথ্যা উল্লেখ করে প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট পদবিসংবলিত একটি প্যাড পাঠিয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের কাছে।

ওই তালিকায় দেখা যায়, মালয়েশিয়া বিএনপির কমিটিতে ৪০ নম্বরে তার নাম উল্লেখ রয়েছে। তিনি দলটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

নিজ বক্তব্যে তিনি আরও জানান, ২০১৫ সালে তিনি বিএনপির মালয়েশিয়া কমিটিতে উল্লিখিত পদে দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালে ঝালকাঠী-১ ও ঝালকাঠী-২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এছাড়াও তিনি বিগত বছরগুলোতে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন ইসলামপন্থী ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের পক্ষে সক্রিয় অবস্থান নিয়েছেন।

এর আগে, শনিবার (১২ জুলাই) ফেসবুক আইডিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছে আলোচিত অ্যাক্টিভিস্ট ড. ফয়জুল হক। পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, তিনি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিকে সমর্থন করেন না এবং সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখতে চান। তার মতে, দলীয় স্বার্থের চেয়ে দেশ, ধর্মীয় মূল্যবোধ এবং সাধারণ মানুষের অধিকারই তার রাজনীতির মূলমন্ত্র।

ওই পোস্টে ফয়জুল আরও লিখেন, জুলাই বিপ্লবের পরে দেশের বৃহত্তর স্বার্থে আমাকে এমন কিছু পদক্ষেপ নিতে হয়েছে, যা দলের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ছিল। আমি চাই না আমার অবস্থানের কারণে দল বিব্রত হোক। কারণ এখনো অনেক নেতা রয়েছেন, যারা পরিবর্তিত বাস্তবতাকে মেনে নিতে পারছেন না—তারা আজও শেখ হাসিনার দেখানো পথেই হেঁটে চলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলনে ত্যাগ এবং দেশনায়ক তারেক রহমানের দেশের প্রতি ভালোবাসা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো। তাঁদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা রইলো।


সবশেষ নিজের রাজনৈতিক আগামী নিয়ে তিনি লিখেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ বিষয়ে বলতে চাই—আমি ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে একটি স্বাধীন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতির সামনে আসতে যাচ্ছি ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে সবার সমর্থন নিয়ে আমি মানবতা, সত্য এবং ধর্মীয় মূল্যবোধের পক্ষে সংসদে কথা বলবো। আজ থেকে আমি আর কোনো দলীয় পরিচয়ের ছায়ায় নয়—বরং একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক মানুষ হিসেবে ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলার সাহস নিয়ে পথ চলতে চাই। মৃত্যুর আগপর্যন্ত এই নীতিতে অবিচল থাকবো বলে দৃঢ়প্রতিজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন। বিএনপিসহ সকল রাজনৈতিক দলের বন্ধুবান্ধব, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা রইলো।

শহীদ সাজিদের কবর জিয়ারত করে কার্যক্রম শুরু করবেন জবি উপাচার…
  • ২৪ মার্চ ২০২৬
ধ্বংসস্তূপের মাঝে যেভাবে কাটলো গাজার ঈদ
  • ২৪ মার্চ ২০২৬
ভিডিও কলে সিলেটের হাসপাতালে হাজিরা তলব করলেন স্বাস্থ্য প্রত…
  • ২৪ মার্চ ২০২৬
স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • ২৪ মার্চ ২০২৬
প্রয়াত বন্ধুর স্মরণে জাজিরা ব্যাচ-১১ এর প্রীতি ক্রিকেট ম্যাচ
  • ২৪ মার্চ ২০২৬
গাইবান্ধায় জ্বালানি তেলের তীব্র সংকট, খোলাবাজারে দ্বিগুণ দা…
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence