পাথর মেরে হত্যাকে অতীতের দুই ঘটনার সঙ্গে তুলনা ফরহাদের

১১ জুলাই ২০২৫, ০৬:৪১ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৭:৩২ AM
এস এম ফরহাদ

এস এম ফরহাদ © সংগৃহীত

পাথর মেরে হত্যাকে অতীতের দুই ঘটনার সঙ্গে তুলনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ। তিনি বলেছেন, আবারও কোনো এক ‘ছত্রিশে জুলাই’ হয়তো এই দেশটাকে বাঁচাতে আসবে। আজ শুক্রবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। 

ফেসবুকে এস এম ফরহাদ লেখেন, ‘গতকাল যুগান্তর-এর এক প্রতিবেদনে ব্যবসায়ী হত্যাকাণ্ডের সঙ্গে যুবদল নেতার সংশ্লিষ্টতার তথ্য উঠে আসার পর অনলাইনে কিছুটা ভিন্ন প্রেক্ষাপট ও মৃদু আলাপ শুরু হয়। আর আজকের দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়ার মূল কারণ—ঘটনার ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া। ভিডিওটি না এলে, হয়তো এটিও অন্যান্য ‘স্বাভাবিক’ খুনের মতো মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেত।’

তিনি লেখেন, ‘যুবদল নেতার নেতৃত্বে সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি প্রায় সব গণমাধ্যম ৯ জুলাই যেভাবে শিরোনাম করেছে, তাতে এটিকে ‘আধিপত্য বিস্তারের জের’ ধরে সংঘটিত একটি সাধারণ(!) খুন বলেই উপস্থাপন করা হয়েছে। বাস্তবতা হলো—বিএনপি এই দেশে এমন এক ভয়াবহ রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে, যেখানে চাঁদাবাজি, সন্ত্রাস কিংবা দলীয় দ্বন্দ্বে মানুষ খু ন হওয়া এখন স্বাভাবিক (!) ঘটনায় পরিণত হয়েছে। এই স্বাভাবিকতাকে মেনে নেওয়াই আমাদের সামষ্টিক পরাজয়ের প্রতিচ্ছবি।

তিনি আরও লেখেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর শহীদ জসিমের ওপর বর্বর হামলা ও লাশের উপর নৃত্য করা কিংবা জনসম্মুখে সন্ত্রাসী আক্রমণে বিশ্বজিৎকে খুন করার বীভৎস দৃশ্য এখনো চোখে ভাসে। রাজনৈতিক সহিংসতার এ সংস্কৃতি একসময় শুরু করেছিল আওয়ামী লীগ, এখন বিএনপি সেটাকেই আরও নিষ্ঠুরভাবে বহন করছে। যে জাতির বড় বড় দলগুলো চাঁদা ও ক্ষমতার জন্য এতটা বেপরোয়া হতে পারে—সে জাতির উন্নতি অসম্ভব। আবারও কোনো এক ‘ছত্রিশে জুলাই’ হয়তো এই দেশটাকে বাঁচাতে আসবে।’

সালমান শাহ হত্যা: ডিপজলকে সাক্ষী, ডলি জহুরকে জিজ্ঞাসাবাদের …
  • ২১ আগস্ট ২০২৬
হত্যার পর ঢামেকে ফেলে যাওয়া লাশটি গৃহকর্মীর, স্বামী-শ্বশুরস…
  • ২১ আগস্ট ২০২৬
স্কুলের বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছা…
  • ২১ আগস্ট ২০২৬
তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬