আপ বাংলাদেশ ভাঙার খবরে জুনায়েদ

আপাতত সংসদে সরকার ও বিরোধী দলের রাজনীতি কিছুদিন উপভোগ করি

০৪ মার্চ ২০২৬, ০১:০৩ AM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৪:০৩ AM
আপ বাংলাদেশের সংগঠনটির অন্যতম মুখ জুনায়েদ

আপ বাংলাদেশের সংগঠনটির অন্যতম মুখ জুনায়েদ © টিডিসি ফটো

ইউনাইটেড পিপল'স বাংলাদেশ বা আপ বাংলাদেশ ভেঙে যাওয়ার গুঞ্জনের মধ্যে সংগঠনটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের সময় এসেছে। আপাতত সংসদে সরকার ও বিরোধী দলের রাজনীতি কিছুদিন উপভোগ করার কথাও জানান তিনি।

আজ বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে তিনি লেখেন, আপ বাংলাদেশ নিয়ে নানান আলাপ-আলোচনা চলছে। আমরা ফেইল করেছি অনেক কিছুতেই। কিন্তু অল্প সময়ে আপ বাংলাদেশ জুলাই তারুণ্যের মাঝে একটা উদ্দীপনা সৃষ্টি করতে পেরেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, খুনী হাসিনার বিচারে স্বাক্ষী, গুমকারীদের বিচার নিশ্চিতে আন্দোলন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে ধারাবাহিক সভা-সমাবেশ এবং জুলাই শহীদ ও আহত পরিবারের সাধ্যমতো খোজখবর নেওয়া- এসবই আপ বাংলাদেশ করেছে বিগত সময়ে। 

তিনি আরও বলেন, সময় লম্বা, রাজনীতির পথও লম্বা। জুলাই সনদ ও গণভোট নিয়ে যে অচলাবস্থা তৈরী হয়েছে, তা কাটানোর প্রয়োজনে আমরা জুলাইয়ের শক্তি ঐক্যবদ্ধ হবো। আবার আমাদেরই কেউ অন্যায় করলে আপোষ করবো না, সমালোচনাও করবো একে অপরের।

আলী আহসান জুনায়েদ লেখেন, আগামীদিনের রাজনীতি আমাদের জেনারেশনের সত্য, কিন্তু নৈতিক শক্তি হারালে জাতিকে আমরা সঠিক নেতৃত্ব দিতে পারবো না। আগামী সময় ধৈর্য্য ধরে রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করা প্রয়োজন, আমরা এক্ট করবো বুঝেশুনে ও ধীরেসুস্থে। এখন সংসদে সরকার ও বিরোধী দলের রাজনীতি কিছুদিন উপভোগ করি।

সিট দখলকে কেন্দ্র করে গোবিপ্রবিতে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনে নারীসহ পাঁচ মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠানে পরবর্তী নির্বাচনের রূপরে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাঙতে যাচ্ছে যুক্তরাজ্য, স্বাধীনতার জন্য গণভোট চাইল তিন রা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9