জুলাই ও গণভোট প্রশ্নে বিএনপি সরকারের অবস্থান গাদ্দারির শামিল

০৩ মার্চ ২০২৬, ০৪:২১ PM
ডাকসু ভিপি সাদিক কায়েম

ডাকসু ভিপি সাদিক কায়েম © ফাইল ছবি

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

জুলাই ও গণভোট প্রশ্নে বিএনপি সরকারের অবস্থান গাদ্দারির শামিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। 

রুল জারির পর দুপুরে ফেসবুকের এক পোস্টে তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে রিট করা হয়েছে। রিটে জুলাই সনদ, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, অধ্যাদেশ ও সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণকে চ্যালেঞ্জ করা হয়েছে। দুঃখজনকভাবে এই রিটের পেছনে সরকারের স্পষ্ট পৃষ্ঠপোষকতা রয়েছে। জুলাই, জুলাই সনদ, সংস্কার ও গণভোট প্রশ্নে বিএনপি সরকারের এই অবস্থান জাতির সাথে গাদ্দারির শামিল। 

সরকারের প্রতি সুস্পষ্ট আহ্বান জানিয়ে তিনি আরও বলেছেন, জুলাইয়ের শহীদদের রক্ত শুকানোর আগেই রাষ্ট্র সংস্কারের পথে যে নগ্ন হস্তক্ষেপ শুরু হয়েছে, তা বন্ধ করুন। জুলাইয়ের ফলেই আজ আপনারা সরকার গঠন করতে পেরেছেন। জুলাই না থাকলে এই নির্বাচন ও সরকারেরও বৈধতা থাকবে না।

নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ২৮ ঘন্টা পর নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্রের মৃতদেহ …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অসহায়-গরিবদের সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের না…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘আমিই ছিলাম তার দাবার শেষ গুটি’— এমপি গাজী নজরুলের স্ত্রীর …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্টের পর ছাত্রদল নেতা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬