‌ছাত্রলীগ শব্দে ‘ঘৃণা’, দলের নাম বদলে ফেলল ‘জাগপা ছাত্রলীগ’

০৩ মার্চ ২০২৬, ০৩:১৬ PM
নাম পরিবর্তনের বিষয়ে জাগপা মুখপাত্রকে জানান সংগঠনটির সভাপতি

নাম পরিবর্তনের বিষয়ে জাগপা মুখপাত্রকে জানান সংগঠনটির সভাপতি © টিডিসি ফটো

বদলে গেল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠনের নাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনটির নাম থেকে ছাত্রলীগ শব্দটি ফেলে দেওয়া হয়েছে; যা ১৯৮০ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছিল। সংশ্লিষ্টরা বলছেন, এখন থেকে ‘জাগপা ছাত্রলীগ’ ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে কার্যক্রম চালাবে।

এর বিষয়ে জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, ‘জাগপা ছাত্রলীগ জননেতা শফিউল আলম প্রধানের হাতে তৈরি সংগঠন। এটি জাগপার ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। ১৯৯০ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানসহ দেশের স্বার্থে ও গণতন্ত্রের লড়াইয়ে জাগপা ছাত্রলীগ সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। দুর্ভাগ্যজনকভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ভূমিকা পালন করায় দেশের মানুষের মনে ‘ছাত্রলীগ’ নামের প্রতি এক দুর্বিষহ ঘৃণার জন্ম হয়েছে। দেশের মানুষের চিন্তা-চেতনাকে শ্রদ্ধা জানিয়ে জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ জরুরি বৈঠকে মিলিত হয় এবং সংগঠনের নাম থেকে ‘ছাত্রলীগ’ শব্দটি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে।

এদিকে নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে মঙ্গলবার  সকালে জাগপা কেন্দ্রীয় কার্যালয়ে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে আনুষ্ঠানিকভাবে অবগত করেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ নামে ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামে রূপান্তরিত হয়। ১৯৭৫ সালে বাকশালের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও তৎকালীন ছাত্রলীগ নেতৃবৃন্দ সেই আদেশ প্রত্যাখ্যান করেন। তারা তখন ‘ছাত্রলীগ প্রধান’ নামে কার্যক্রম পরিচালনা করেন, যা ১৯৮০ সালে ‘জাগপা ছাত্রলীগ’ নামে নামকরণ করা হয়েছিল।

দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
এআই দিয়ে ভবনের কাঠামোগত শক্তি নির্ণয়ে ৯৯ শতাংশ নির্ভুলতা, য…
  • ০৪ নভেম্বর ২০২৬
‘ব্যক্তিত্বহীন’ আখ্যা দিয়ে মন্তব্যে নারাজ সাদিক, রাশেদ বললে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950