রেজা পাহলভি নয়, ইরানের নেতৃত্বে ‘দেশের ভেতরের কেউ’ আসার প্রত্যাশা ট্রাম্পের

০৪ মার্চ ২০২৬, ০২:০৩ AM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০২:০৫ AM
 রেজা পাহল্ভি ও ট্রাম্প

রেজা পাহল্ভি ও ট্রাম্প © সংগৃহীত

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত পরবর্তী সময়ে ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাসিত শাহজাদা রেজা পাহলভির চেয়ে দেশটির অভ্যন্তরীণ কোনো ব্যক্তিই বেশি উপযুক্ত বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আজ হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাঁকে (পাহলভী) বেশ চমৎকার একজন মানুষ বলে মনে হয়। তবে আমার মনে হয়, দেশটির দায়িত্ব নেওয়ার জন্য (ইরানের) ভেতর থেকে কেউ আসাটাই হয়তো বেশি ভালো হবে।’ ট্রাম্প সতর্কবার্তা উচ্চারণ করে আরও বলেন যে, সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি ‘প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির মতো কেউ আবার ইরানের ক্ষমতায় আসে।’

এদিকে সংঘাতের এই উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে, এখন ইরানের সঙ্গে আলোচনার সময় ‘পার হয়ে গেছে’।

উল্লেখ্য যে, এর আগে ট্রাম্প নিজেই বলেছিলেন ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে এবং তিনিও সেই আলোচনায় রাজি আছেন। পরবর্তীতে হোয়াইট হাউস থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। তবে বর্তমান সামরিক পরিস্থিতির প্রেক্ষাপটে ট্রাম্প তার সেই অবস্থান থেকে সরে এসে এখন কঠোর অবস্থান গ্রহণ করেছেন এবং ইরানের অভ্যন্তরীণ নেতৃত্বের ওপরই গুরুত্বারোপ করছেন।
সূত্র: আল জাজিরা

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্ত…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে বিজনেস এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন শু…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষায় জিডিপির ২ শতাংশ বাজেট শুধু বিল্ডিং বানানোর জন্য না
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপগ্রেড হলো প্রাথমিক শিক্ষকদের সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা তৈর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘রেহানা মরিয়ম নূর আমাদের বোন’
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9