শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না: নাহিদ ইসলাম

০৩ মার্চ ২০২৬, ১০:১৮ PM
 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক  ও ঢাকা- ১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা- ১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম © টিডিসি ফটো

শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক  ও ঢাকা- ১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি। সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে।

মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোটের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আদালতে। আমরা সেটা মানব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়- আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা পরিস্কার- আমরা জুলাইয়ের মত স্লোগান দিতে চাই না ‌‌‌‌‌‘হাইকোর্ট না রাজপথ’। কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।

নাহিদ ইসলাম বলেন, ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানাতে হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না। ভারতের সাথে সম্পর্ক করতে হলে আগে জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার বিচার ও ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের পাঠানোর পর আমরা বিষয়টি ভেবে দেখব। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে, হাদীর হত্যাকারীদের ফেরত না পাঠালে ভারতের সাথে কোন সম্পর্ক ঠিক হবে না। 

সংবিধান সংস্কার বাস্তবায়নে বিএনপি সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এমন আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি।  তিনি বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার নামে গুজবের স্বাধীনতা চর্চা হয়। কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী মিডিয়া ড. মুহম্মদ ইউনূসকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা চাই, গণমাধ্যম সঠিক ও বিভ্রান্তিমুক্ত সংবাদ প্রকাশ করবেন।

আলোচনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা যতদিন জীবিত থাকব, ততদিন দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসের কবর রচনা করব। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আহ্বান করব, শরিফ ওসমান হাদীর হত্যার বিচার দ্রুত করতে। না হয়, আমরা আপনাদের মত বলব না- ঈদের পরে আন্দোলন। আমরা আন্দোলনে নামলে হাদী হত্যার বিচার নিয়েই ফিরব।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, গণভোটে ৭০ ভাগ ভোট পেয়ে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। সংস্কার নিয়ে চোরপুলিশ খেলা চলছে। আমরা যদি দেখি, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না- তাহলে আমরা আবারও রাজপথে নামব। যদি শান্তিতে সরকার পরিচালনা করতে চান, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার বাস্তবায়নে মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে সরকারকে।

সারজিস আলম বলেন, প্রথম থেকেই আমরা দেখছি বিএনপির কিছু নেতাকর্মী, তাদের আইনজীবী আবার বাংলাদেশকে তাদের পুরনো পথে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আমরা দেখছি মাঠ পর্যায়ে আমাদের নেতাদেরকে হুমকি দেয়া হচ্ছে, হামলা করা হচ্ছে। এটা মোকাবিলা করার জন্য আমাদেরকে শক্তিশালী সাংগঠনিক সক্ষমতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় যুগ্ম মূখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ কুমিল্লা বিভাগীয় মহানগর ও জেলা নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: এনসিপি
নববধূকে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২, আহত ১২
  • ১৮ জুলাই ২০২৬
শেরপুরে বালুর স্তূপে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • ১৮ জুলাই ২০২৬
মেসি ম্যাজিকে মুগ্ধ ট্রাম্প, ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাক…
  • ১৮ জুলাই ২০২৬
জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে অপপ্রচার: কাবেরী গায়েনসহ দুই শ…
  • ১৮ জুলাই ২০২৬
দেশের আরও এক নতুন পৌরসভা
  • ১৮ জুলাই ২০২৬
ছাত্রলীগের দুই সাবেক নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, ব্যা…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence