চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

১২ জুলাই ২০২৫, ০২:২৬ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৯:৫১ PM
এমদাদুল হক বাদশাকে বহিষ্কার

এমদাদুল হক বাদশাকে বহিষ্কার © টিডিসি সম্পাদিত

দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

আজ শনিবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল। প্রেস বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমদাদুল হক বাদশার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হয় এবং সেই তদন্ত প্রতিবেদনের আলোকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। বহিষ্কারাদেশে সই করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

আরও পড়ুন: হত্যায় জড়িতদের বাদ দিয়ে নিরাপরাধ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এমদাদুল হক বাদশার প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয়েছে এবং তাকে দলীয় সকল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত এই নেতার ব্যক্তিগত কোনো অপকর্মের দায় দল নেবে না। সংগঠনের নেতাকর্মীদের এমদাদুল হক বাদশার সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, ভবিষ্যতে যদি এমদাদুল হক বাদশা দলীয় পরিচয় ব্যবহার করে কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে যুবদল।

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক যুবসমাবেশ অংশ নিচ্ছে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬