সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ নিহত ২

১৭ মে ২০২৫, ০৮:৪৭ AM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩৮ PM
মোহাম্মদ কাইছার ও শহিদুল ইসলাম

মোহাম্মদ কাইছার ও শহিদুল ইসলাম © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর ইয়াংছা সড়কের সুরাজপুর ব্রিজ এলাকায় চাউল বোঝায় পিকআপের ধাক্কায় দুই সিএনজি আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম। 

নিহতরা হলেন, মোহাম্মদ কাইছার (৩০) ও শহিদুল ইসলাম (৩০)। এসময় আহত হয় সিএনজির আরো দুই আরোহী। নিহত কাইছার উপজেলার পূর্ব বড় ভেওলা ৪নং ওয়ার্ড ফৌজুমিয়াজির চর এলাকার মরহুম কফিল উদ্দিনের ছেলে। তিনি ওই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানা যায়। এছাড়া নিহত অন্যজন শহিদুল ইসলাম লক্ষ্যারচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জিদ্দাবাজার এলাকার মৃত আফজল আহমদের ছেলে।

জানা যায়, সুরাজপুর ৯নং ওয়ার্ডের আর্মি সরোয়ারের রাস্তার মাথায় ইয়াংছা পিকআপ ও চিরিংগা মুখী সিএনজির সংঘর্ষ হয়। 

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা এবং নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও পিক-আপ চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযানের পাশাপাশি দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে আনার কথা জানিয়েছেন ওসি।

ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬
৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬