মুকুল হত্যাকাণ্ডের ২৭ বছর পার হলেও ঘাতকরা ধরা-ছোঁয়ার বাইরে

৩০ আগস্ট ২০২৫, ০৮:৩৬ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০১:৩৫ PM
সাংবাদিক মুকুল হত্যাকাণ্ড

সাংবাদিক মুকুল হত্যাকাণ্ড © টিডিসি ফটো

যশোরের আলোচিত দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যাকাণ্ডের ২৭ বছর পার হলেও বিচারের কোনো সুরাহা হয়নি। মামলার কার্যক্রম দেড় দশক ধরে হাইকোর্টে আটকে থাকায় ঘাতকরা এখনো আইনের আওতার বাইরে রয়ে গেছে। এতে হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠেছেন মুকুলের পরিবার ও যশোরের সাংবাদিক সমাজ।

আজ শনিবার (৩০ আগস্ট) পালিত হচ্ছে মুকুল হত্যার ২৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ইউনিয়ন যশোর নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে শোকর‌্যালি, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল।

১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে শহর থেকে বেজপাড়ার নিজ বাসায় ফেরার পথে চারখাম্বা মোড়ে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন মুকুল। এ ঘটনায় তার স্ত্রী হাফিজা আক্তার শিরিন পরদিন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে সিআইডি যশোর জোনের তৎকালীন এএসপি দুলাল উদ্দিন আকন্দ ১৯৯৯ সালের ২৩ এপ্রিল সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে আইনি জটিলতায় মামলাটি বাতিল হয়ে যায়। পরে ২০০৫ সালে হাইকোর্টের নির্দেশে মামলাটি পুনরুজ্জীবিত হয় এবং নতুন করে বর্ধিত তদন্তের পর ২০০৬ সালে ২২ জনকে অভিযুক্ত করে চার্জগঠন করা হয়। তখন তরিকুল ইসলাম ও রূপম নামে আরেক আসামিকে অব্যাহতি দেয়া হয়।

আরও পড়ুন: চেতনা ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ যা জানা গেল

২০১০ সালে মামলার ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয় যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতে। কিন্তু আসামি সাংবাদিক ফারাজী আজমল হোসেন হাইকোর্টে অব্যাহতির আবেদন করলে মামলাটি ফের স্থবির হয়ে পড়ে। প্রায় ১৫ বছর ধরে এ মামলার কার্যক্রম ঝুলে আছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘মুকুল হত্যা মামলার বিচারকাজ শেষ পর্যায়ে ছিল। কিন্তু হাইকোর্টে এক আসামির আবেদনের কারণে আর্গুমেন্ট শুরু করা সম্ভব হয়নি। উচ্চ আদালতের নিষ্পত্তির পর বিচার কার্যক্রম শুরু হবে।’

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, ‘সাহসী সাংবাদিক সাইফুল আলম মুকুল হত্যার বিচার না হওয়া কষ্টের বিষয়। এতে হত্যাকারীরা উৎসাহিত হবে, সাংবাদিকদের মনোবল ভেঙে পড়বে। সরকার যেন দ্রুত বিচার কার্যক্রম শুরু করেন, সেই দাবি জানাচ্ছি।’

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬