ভোলার লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে সিয়াম (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম একই ইউনিয়নের মিনার মসজিদ এলাকার মো. রাজুর ছেলে। সিয়ামের বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় থাকায় সে মহেষখালীর সরকারি আবাসনে নানির কাছে থাকত।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খেলা শেষে পাশের পুকুরে গোসল করতে নামে সিয়াম। পরে অনেকক্ষণ তাকে না দেখে খুঁজতে শুরু করেন নানি। এ সময় পুকুরে গোসল করতে নেমে স্থানীয় এক ব্যক্তির পায়ে মরদেহের স্পর্শ লাগে। এরপর তাকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। 

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬