গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ PM
নিহত শিশুর স্বজনদের আহাজারি

নিহত শিশুর স্বজনদের আহাজারি © টিডিসি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে তনু মধু (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তনু মধু কান্দি গ্রামের ভ্যানচালক তপন মধুর মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় তনু। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬