কুমিল্লায় পুকুরের ডুবে দুই শিশুর মৃত্যু

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ PM
নিহত দুই শিশু

নিহত দুই শিশু © সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের মিঠাপুকুরিয়া এলাকায় পুকুরের ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো মুসলেম উদ্দিনের বড় ছেলে সেহাগ মিয়ার কন্যা নাবিলা (২) ও দ্বিতীয় ছেলে আবদুল জলিলের একমাত্র পুত্র জারিফ (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শিশু নাবিলা ও জারিফ তাদের কাকা আবু সাঈদের পেছনে পেছনে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর থেকেই তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দাদা মুসলেম উদ্দিন খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, একই পরিবারের দুই শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে আইন ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬