ব্রাহ্মণবাড়িয়ায় ডোবায় ডুবে ভাই-বোনের মৃত্যু

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডোবায় ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলে স্থানীয় জামাল মিয়ার মেয়ে তিশা (৭) ও ছেলে আরিয়ান (৬)।

পরিবার জানায়, দুপুরে দুই শিশু বাড়িতে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের ডোবায় এক শিশুর মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করা হয়। এরপর অপরজনের মরদেহও ডোবা থেকে পাওয়া যায়। ভাই-বোন দুইজনকেই  নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, এ বিষয়ে থানায় কেউ অবগত করেনি। তবে পুলিশ বিষয়টি খোঁজখবর নিচ্ছে।

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬