ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ PM
ড্রাগন বাগানের কাঁটাতারের বেড়ায় আটকে আছে গরু

ড্রাগন বাগানের কাঁটাতারের বেড়ায় আটকে আছে গরু © টিডিসি

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমিতে হাল চাষ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদত হোসেন (৫০) নামে এক কৃষক ও একটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইকতার হোসেন (৪২) নামের আরেক কৃষক। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহাদত ও আহত ইকতার দুজনেই একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে নিজ জমিতে লাঙল দিয়ে হাল চাষ করছিলেন কৃষক ইকতার হোসেন। জমির পাশেই একই গ্রামের কৃষক আজিজুলের ড্রাগন বাগানকে ঘিরে বিদ্যুতের সংযোগযুক্ত গুনার তার ছিল। হাল চাষের সময় অসাবধানতাবশত একটি গরু বিদ্যুতায়িত হয়ে মারা যায়। এ সময় গরু ও গরুর মালিককে বাঁচাতে এগিয়ে আসেন প্রতিবেশী শাহাদত হোসেন। কিন্তু তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

পরে স্থানীয় এক কৃষক ঘটনাটি দেখে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর বলেন, ‌‘এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬