দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু, আহত ৮

০৪ আগস্ট ২০২৫, ১০:৫০ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ১১:৩০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রংপুরের কাউনিয়া উপজেলায় নতুন সারের দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ৮জন। শনিবার (৩ আগস্ট) উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ (আমতলা) এলাকায় রাত আনুমানিক ৮ টা ৩০ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের মৃত জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) ও মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।

স্থানীয়রা জানায়, সাহাবাজ বাজারে নজর আলী নামে একজন নতুন একটি সারের দোকান চালু করেন। উদ্‌বোধনী অনুষ্ঠান চলাকালে দোকানের বৈদ্যুতিক সংযোগে হঠাৎ ত্রুটি দেখা দিলে কয়েকজন একসাথে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আরোও ৩জনের অবস্থা আশঙ্কাজনক হলে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য ত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ছাত্রশক্তির নেতৃত্বে হাসিব-রাইয়ান-রিপন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ স্থগিত হওয়া সেই রাবিপ্রবি ছাত্রদল নেতা ও ঠিকাদারের ফোনাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আওয়ামী লীগের মিছিলের পেছনে জামায়াতের হাত রয়েছে: রাশ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন ৮ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ-তৌহিদ সিয়াম
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9