ঈদের দিনে ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

০৭ জুন ২০২৫, ০৯:৫৫ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ১০:৪৫ AM
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © ফাইল ফটো

ফেনীর পরশুরামে প্রতিবেশীর ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. জুলখু মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার (৭ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত জুলখু মিয়া দক্ষিণ কাউতলী এলাকার মৃত ইলিয়াস মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ডিশ মেকানিক ছিলেন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পার্শ্ববর্তী এক প্রতিবেশীর বাড়িতে ফ্রিজের সমস্যা দেখা দেয়। পরে জুলখু মিয়া ফ্রিজ মেরামতের কাজ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. ইন্দ্রজিৎ ঘোষ কনক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে নিহতের পরিবারের লোকজন হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছে। 

এ বিষয়ে পরশুরাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9