শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ইআবির ভিসি

১০ মে ২০২৫, ১২:০৩ PM , আপডেট: ১০ মে ২০২৫, ১২:০৩ PM
আবু সাইদের কবর জিয়ারত

আবু সাইদের কবর জিয়ারত © টিডিসি ফটো

জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম। আজ শনিবার (১০ মে) বিকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে বিশেষ দোয়া ও মুনাজাত করেন তিনি। 

পরে প্রফেসর ড. মো. শামছুল আলম শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মতবিনিময় করেন। তাদের খোঁজ খবর নেন। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবু সাঈদের বাবার হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন ভাইস চ্যান্সেলর।

এসময় বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ‘ডিন’ প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ‘ডিন’ প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মো. আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী’সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,  কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

ট্যাগ: আবু সাঈদ
টুপটুপ রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে কীভাবে, তদন্তে উঠে এল যেসব ত…
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামি ধরে থানায় ফেরার পথে সড়কে ঝরল বিএনপি নেতা ও এসআইয়ের প্…
  • ২৩ অক্টোবর ২০২৬
চার পদে ৪৪০ জনকে নিয়োগ দেবে আরআরএফ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
সকালের নাশতায় ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?
  • ২৩ অক্টোবর ২০২৬
অপ্রতীমকে হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট, পুলিশের ত…
  • ২৩ অক্টোবর ২০২৬