জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্রদল নেতা তারিক

১৩ মার্চ ২০২৬, ০১:২১ AM , আপডেট: ১৩ মার্চ ২০২৬, ০২:১৯ PM
তারেক রহমান ও তরিকুল ইসলাম তারিক

তারেক রহমান ও তরিকুল ইসলাম তারিক © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক বলেছেন, জিয়া পরিবারের প্রতি আমার কমিটমেন্টে কখনো খাদ ছিল না, কখনো দ্বিধা ছিল না। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এক আবেগঘন খোলা চিঠিতে এমন মন্তব্য করেন তিনি। 

খোলা চিঠিতে তারিক বলেন, প্রিয় অভিভাবক তারেক রহমান, ভালোবেসে জাতীয়তাবাদী রাজনীতির পথে এসেছি। কোন স্বার্থের জন্য নয়, কিছু পাওয়ার আশায় নয়। ঈমানের সঙ্গে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি। 

চিঠিতে তিনি লিখেন, গণতন্ত্রের এই লড়াই চালিয়ে যেতে দীর্ঘ দশ বছরে মাত্র একবার বাড়ি যাওয়ার সুযোগ হয়েছিল, সেটাও আমার বাবা মারা যাওয়ার কারণে। তবুও আমার মনে কোন আক্ষেপ জন্মায়নি কেননা আমি জানতাম, যে পথ আমি বেছে নিয়েছি তা ত্যাগের, ধৈর্যের এবং নিষ্ঠার পথ। 

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার একটাই স্বপ্ন ছিল-অন্ধকার প্রকোষ্ঠের গ্লানি পেরিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবেন। আমাদের রক্ত, আমাদের ঘাম এমনকি আমাদের জীবনের বিনিময়ে হলেও বাংলার লুথার কিং, রাজনীতির প্রমিথিউস, আপোষহীন সংগ্রামের দিকপাল, সংকটের দুর্দম নাবিক, গণতন্ত্রের নবযাত্রার অগ্রসেনানী, ১৮ কোটি মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসা, আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের পদধ্বনি অন্তত একবার বাংলার পবিত্র মাটিতে প্রতিধ্বনিত হবে। এই ছোট্ট কিন্তু গভীর চাওয়ার জন্য জীবনের সবকিছু বাজি ধরেছিলাম।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনার স্নেহ, মমতা ও ভালোবাসার ছায়ায় থাকা আমার আজন্ম লালিত আকাঙ্ক্ষা। আপনার প্রতিটি নির্দেশ আমার কাছে শিরোধার্য, প্রতিটি আহ্বান আমার কাছে দায়িত্বের শপথ। জিয়া পরিবারের প্রতি আমার কমিটমেন্টে কখনো খাদ ছিল না, কখনো দ্বিধা ছিল না। হয়তো সেই অটুট বিশ্বস্ততার কারণেই সামান্য কয়েক দিন আপনার পাশে থাকার এই সৌভাগ্য অর্জন করতে পেরেছি-এটুকুই আমার গর্ব, এটাই আমার প্রাপ্তি।

ঢাবির মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তারিক আরও বলেন, আমার আর কোনো চাওয়া-পাওয়া নেই। আমি শুধু একজন আদর্শিক কর্মী হয়ে আপনার পাশে থাকতে চাই। আপনার পথচলায় এক বিন্দু শক্তি হয়ে থাকতে পারাই হবে আমার জীবনের পরম অর্জন।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950